বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তাদের চেষ্টা- কীভাবে নির্বাচন বন্ধ ও মানুষের ওপর চলমান আধিপত্য বজায় রাখা যায়। তার আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় দাবি-দাওয়া তুলে সমাজকে অস্থিতিশীল করা হচ্ছে।
শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।
কোনো পিআর পদ্ধতি চলবে না, সোজাসাপ্টা এই কথা জানিয়ে সেলিমা রহমান বলেন, নির্বাচন হবে এবং তা নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত রোডম্যাপের আলোকেই।
তিনি মনে করেন, নির্বাচনের পথে অনেক রকম বাধা এলেও তা এদেশের তরুণ সমাজ অতিক্রম করবে।আজকে যারা হঠাৎ ক্ষমতা পেয়ে বড় বড় কথা বলছেন, তারা বিএনপির দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম দেখেনি বলেও মন্তব্য করেন তিনি।
কেমন আছেন নুর? সবশেষ যে তথ্য দিলেন চিকিৎসক