সেই লাল শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় দিলেন রাশেদ খান

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটার ঘটনায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেছেন দলটির দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি একথা জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং-৯৭১৭১৯৭২৪৩। তিনি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছেন।

তিনি আরো লেখেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি যাকে পেটাচ্ছেন, তিনি নুরুল হক নুর নন, তিনি ছাত্রনেতা সম্রাট। এই হামলার বৈধতা দেওয়া উচিত নয়।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফেসবুক পোস্টে আরো লেখেন, লাল শার্ট পরা ব্যক্তির ওপর দায় চাপিয়ে নুরুল হকসহ নেতা–কর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের ওপর হামলা করেছেন, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতা–কর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।

শুক্রবার সন্ধ্যায়, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকারের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

এআরএস
নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সোশ্যাল মিডিয়ায় (সামাজিক যোগাযোগ মাধ্যম) নানা অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সাথে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
দেশীয় এবং বিদেশি নানান চাপে ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের (জিওপি) সভাপতি ভিপি নুরুল হক নুর।
জুলাইয়ের সাথে গাদ্দারি করে যারা জনগণের সাথে প্রতারণা করেছে গণ অধিকার পরিষদ তাদের সাথে কোনো ঐক্য করবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর