বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার সিনেটরের শুভেচ্ছা

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১২:২০ পিএম

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিনেটর ডেভ শর্মা বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্পের প্রশংসা করেছেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, গত এক বছরে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা, অধিকার ও সাংবিধানিক শাসন পুনরুদ্ধারের জন্য যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রশংসনীয়। একইসঙ্গে তিনি আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য সাহসী মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের ত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সিনেটর ডেভ শর্মা বলেন, অস্ট্রেলিয়ায় থেকেও আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জন্য আমাদের প্রত্যাশা হলো—একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ ভবিষ্যৎ, যেখানে সব নাগরিক ও ধর্মীয় সম্প্রদায়ের অধিকার ও স্বাধীনতা সম্মানিত হবে এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বহু অস্ট্রেলিয়ান বন্ধু নিবিড়ভাবে পরিবর্তনের প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করছে, যেহেতু বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের একটি উত্তম ভবিষ্যৎ গড়ে তোলার প্রয়াসে আমি তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করছি।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর