নুরের ওপর হামলার বিচার ও জাপা নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরর ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিজয় নগরের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে যান।

এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এ সময় চারপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।  

বক্তারা বলেন, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।  

এসময় হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। 

বক্তব্যে জাতীয় পার্টির আড়ালে আওয়ামীলীগ সংগঠিত হচ্ছে বলেও দাবি করেন বক্তারা। 

প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি শেষে আবারও বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। 

এদিকে শুক্রবার আবারও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। 

আরবিএস
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করবেন তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে।
নির্বাচন এলে বিদেশি চাপ আসে উল্লেখ করে গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর নির্বাচন কমিশনকে (ইসি) কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত না করার আহবান জানিয়েছেন। পাশাপাশি ইসিকে মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর