বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের বিরাট অংশ জামায়াতকে সহযোগিতা করছে, তা নাহলে কীভাবে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর (ভিসি) জামায়েতের হয়- এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এসব শক্তি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য বিপজ্জনক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতর থেকে অনেকে যোগসাজশ করে ডাকসু ও জাকসু নির্বাচন পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করেছে।  

তিনি আরও বলেন, বিশ্ববিলয়ের ব্যালট পেপার ছাপানো হলো একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে দিয়ে? তাই এমন অনিয়ম দেখে জাবির শিক্ষকরা পর্যন্ত দায়িত্ব থেকে সরে গেছেন। সরকারি কোনো প্রেসের মাধ্যমে ব্যালট পেপার ছাপানো যেত। সেই ব্যালট পেপার ছাপানো হলো ব্যক্তিগত প্রেস থেকে, যে প্রেসের মালিকের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে গভীর নীল নকশা তৈরি হচ্ছে কি না, যার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কি না, সেটা মানুষকে ভাবিয়ে তুলেছে। 

উগ্রবাদের উত্থান ঘটলে দেশের পরিণতি হবে ভয়াবহ বলেও সতর্ক করেন তিনি। বলেন, আন্দোলন করে যে ছাত্ররা ফ্যাসিমুক্ত করলো তারা কীভাবে আজ সবাই শিবির হয়ে যায় তা বুঝতে হবে।

বিএনপি কখনও অন্যায়ের সাথে আপোষ করে না। তাই সকলকে সজাগ থেকে এই ষড়যন্ত্র মোকবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর