সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণ শুরু আজ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই বিচার কাজ চলবে।

এর আগে গত ২১ আগস্ট এই মামলার পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল ২। একইদিনে এই মামলায় গ্রেপ্তার আট আসামির মধ্যে সাত জন নিজেদেরকে নির্দোষ দাবি করেন। তবে এসআই শেখ আবজালুল হক দোষ স্বীকার করেছেন। 

এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায়ও আজ সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনাল ২ এ। আর ট্রাইব্যুনাল ১ এ চানখারপুলের ছয় জন হত্যা মামলার সাক্ষী দেবেন তিনজন। পাশাপাশি সাভারের আসহাবুল ইয়ামিন হত্যা মামলা, ৫ আগস্ট হবিগঞ্জ এর বানিয়াচং, কুষ্টিয়াসহ দেশের বেশ কয়েকটি এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের হওয়া মামলাগুলোরও শুনানি হবে।

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যা মামলার তিন আসামি সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসীম উদ্দিন মোল্লাকে আদালতে নিয়ে আসা হয়েছে। 

এছাড়া কুষ্টিয়ার মামলায় হাসানুল হক ইনুকে ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হেসেনকেও আনা হয়েছে ট্রাইব্যুনালে। অন্যদিকে সম্প্রতি গ্রেপ্তার ডিআইজি নাহিদকেও ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হবে আজ।

আরবিএস
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
জুলাই আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর