তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: বাবর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে তারেক রহমান কবে ফিরছেন সেই দিন-ক্ষণ জানান নাই তিনি। তার অভিযোগ, পাশের  দেশে থাকা পতিত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে মোট ৮৪-৮৫টি মামলা দায়ের হয়েছিলো। যার মধ্যে দুর্নীতি, মানহানি, চাঁদাবাজি, রাষ্ট্রদ্রোহ, গ্রেনেড হামলা, অর্থ পাচার, হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এর মধ্যে কয়েকটিতে তিনি সাজা পান, যেমন: ২১ আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাদণ্ড, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড, অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড এবং সম্পদ গোপনের মামলায় ৯ বছরের কারাদণ্ড।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসব মামলার নিষ্পত্তি প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। বিএনপিপন্থি আইনজীবীদের বক্তব্য অনুসারে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা এই মামলাগুলোর বেশিরভাগ খারিজ বা খালাস হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বাকি নেই—সবগুলো থেকে খালাস পেয়েছেন।

একাত্তর/এসি
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
পবিত্র ঈদের দিনে মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নকে একটি ‘নতুন যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ৫২ শতাংশ মানুষ বিএনপির ইশতেহারের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর