পিআর ও রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে বিএনপি: ফখরুল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

পিআরসহ নানা দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের রাজপথের কর্মসূচিকে ‘অহেতুক চাপ’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলোচনা ছাড়া রাজপথের কর্মসূচি জনগণের জন্য শুভ নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, বিএনপি পিআর এবং কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আট দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, পাঁচ আগস্টের পর কোনো সমস্যা নিয়ে বিএনপি রাজপথে নামেনি। বিএনপি মনে করে, আলোচনার মধ্যে দিয়েই দেশের সব সমস্যার সমাধান সম্ভব। 

তিনি আরও বলেন, দেশের বাহিরে নয়, দেশের সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে নিজেদেরই নিতে হবে।

এর আগের দিন বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্যা সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সমর্থন করেনা। এটি যদি হয়, তাহলে তা হবে ‘ভয়ঙ্কর চর্চা।’

তিনি বলেন, বিভিন্ন যে দাবিগুলো নিয়ে রাজপথের কর্মসূচি দেওয়া হচ্ছে, তা সঠিক নয়। এগুলো আলোচনার টেবিলে বসে সমাধান হতে পারে।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর