বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় না: মির্জা ফখরুল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

আজকের এতো হতাশা শুধুই সংগঠনের অভাবে- উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় বলে আমার মনে হয় না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাংলা অ্যাকাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রয়াত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমরের শোকসভায় তিনি এসব কথা বলেন। শোকসভাটি শুরু হয় বিকাল সাড়ে ৩টা নাগাদ। বদরুদ্দীন উমরের স্মরণে বক্তব্য দেন দেশের বিভিন্ন লেখক, অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বদরুদ্দীন উমরকে স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমি বহু আগে থেকেই তার ভক্ত, তার লেখাগুলো পড়তাম। আমার বাবার কাছে তার বাবার সম্পর্কে জেনেছি। বদরুদ্দীন উমর মৃত্যুর আগ পর্যন্ত তাদের যে আদর্শ, তাদের লড়াই-সংগ্রাম, সেটা তিনি করে গেছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে যারা রাজনীতি করছেন তারা বদরুদ্দীন উমরের কাছে অনেক ছোট। তিনি কখনও কম্প্রোমাইজ করেননি। আজ যারা নতুন প্রজন্মের তারা বদরুদ্দীন উমরের কাছ থেকে কতটুকু নিতে পেরেছেন আমার জানা নেই।

তিনি আরও বলেন, বদরুদ্দীন উমর বলতেন- সংগঠন সংগঠন সংগঠন। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর