ছাত্র প্রতিনিধিদের সরকারে আসা ঠিক হয়নি: সালাহউদ্দিন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

ছাত্র প্রতিনিধিদের সরকারে আসার সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, তারা সরকারে না এসে প্রেসার গ্রুপ হিসেবে থাকতে পারতো। সালাহউদ্দিন আরও বলেন, যেদিন ছাত্ররা উপদেষ্টা হলো সেদিনই বুঝেছি এরা দেশের কোনো পরিবর্তন পর ভূমিকা রাখতে পারবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে বক্তব্যে তিনি এস মন্তব্য করেন। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক চর্চায় পৃথিবীতে একই সঙ্গে কেউ সরকারি দল ও বিরোধী দলে থাকতে পারে না। আমি তাদের সরকার থেকে সরে দাঁড়ানোর আহবান জানালে হবে না, তাগিদটা তাদের অনুভব করতে হবে।

জামায়াত নেতাদের উদ্দেশে সালাহউদ্দিনেআহমেদ বলেন, পত্রিকায় দেখলাম, আপনাদের এক নেতা বললেন, কে সরকারি দল হবে, কে বিরোধী দল। তাহলে এটা আপনারা নিজেরা ঠিক করে নিয়েছেন, নাকি জনগণ ঠিক করবে? এতো আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন? নানা বাহানায় নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন?

কয়েকটি দলের পিআর দাবি প্রসঙ্গে তিনি বলেন, পিআর চাই কিনা তা নির্ধারণ করবে জনগণ। ইশতেহার দিয়ে নির্বাচনে আসুন, জনগণ চাইলে, নির্বাচিত করলে বাস্তবায়ন করুন।

এসময় সালাহউদ্দিন প্রশ্ন করেন, আলোচনার টেবিলের বিষয়গুলো রেখে চাপ প্রয়োগের জন্য  কি আপনারা রাস্তায় গেলেন? বিএনপি আলোচনার টেবিলে নিষ্পত্তি চায়। বিএনপি রাজনৈতিক চর্চার মধ্যে আছে। এর মধ্যেই থাকবে।

তিনি বলেন, যদি নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, লাভবান হবে অসাংবিধানিক শক্তি। দলীয় স্বার্থের বাহিরে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহবানও জানান সালাহউদ্দিন আহমেদ।

একাত্তর/এসি
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর