আরো আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিলো ছাত্রদল

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৩৮ এএম

দেশের ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার এসব কমিটি অনুমোদন করেছেন।

সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের এ তথ্য জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহিদ হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. সজিব হোসেনকে আহ্বায়ক ও মো. মেহেদী হাসানকে সদস্যসচিব করে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ছাত্রদল; জান্নাতুল ফেরদৌস ইসলাম মুনাজকে আহ্বায়ক ও মো. ফয়সাল সরকারকে সদস্যসচিব করে জার্মান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্রদল; মীর আশিককে আহ্বায়ক ও আদিবুল হাসান খানকে সদস্যসচিব করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস ছাত্রদল এবং মো. আসিফ সিদ্দিকি উচ্ছ্বাসকে আহ্বায়ক ও মো. মুশফিকুর রহমান রুদ্রকে সদস্যসচিব করে জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া আব্দুল্লাহ আল শাহরিয়ার নাভিদকে আহ্বায়ক ও মো. রানা আহমেদকে সদস্যসচিব করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া ছাত্রদল; আবু হোরায়রাকে আহ্বায়ক ও মো. মানজুরুল ইসলামকে সদস্যসচিব করে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদল; মো. জাহিদ হাসান জেনিতকে আহ্বায়ক ও সজীব আহমেদ রানাকে সদস্যসচিব এবং মো. সিহাব উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদল; মো. মশিউর রহমান খানকে আহ্বায়ক ও এমদাদুল হক সোহাগকে সদস্যসচিব এবং মো. পারভেজ আলীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

একাত্তর/আরএ
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি মাসের এক মার্চ শেষ হওয়ায় সংগঠনটির...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই ছাত্রদল সামনের দিনে রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় ভিন্নমতের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর