এনসিপিকে ‘শাপলা’ না দিলে ধানের শীষ-সোনালি আঁশও বাদ দিতে হবে: নাসীরুদ্দীন

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম

দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' না দেয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবারও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপিকে প্রতীকটি দেয়া না হলে প্রতীকের তালিকা থেকে ধানের শীষ, সোনালি আঁশ, তারাও বাদ দেয়ার দাবি তুলেছে দলটি। 

একইসাথে 'শাপলা' দিতে কোনো মহল থেকে বাঁধা আছে কিনা- প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) সেটিও স্পষ্ট করার কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এর আগে বিকেলে শাপলা প্রতীকসহ দলের নিবন্ধনের অগ্রগতির বিষয়ে জানতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী নেতৃত্ব তিন সদস্যের প্রতিনিধি দল সিইসির সাথে বৈঠকে বসে। 

প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, শাপলা না দেয়ার বিষয়ে আইনি ও রাজনৈতিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইসি। এতে কমিশনের অসৎ উদ্দেশ্য খুঁজে পাচ্ছে এনসিপি। 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সামনে দুইটি রাস্তা আছে। একটি হলো ‘ধানের শীষ’ বাতিল করা, ‘তারা’ বাতিল করা, ‘সোনালী আঁশ’ বাতিল করা অথবা ‘শাপলা’ দেয়া।

এসময়, বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম, কার্যালয়ের ঠিকানা, গঠনতন্ত্রও নেই উল্লেখ করে দলটিকে নিবন্ধন তালিকায় রাখার সমালোচনা করেন এনসিপি নেতারা। 

একইসাথে ইসির প্রস্তাবিত ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ তাদের ভোটার তালিকার রাখার বিষয়েও মত দেন তারা। নির্বাচনের দিন পর্যন্ত বয়স ১৮ হলেই ইসির ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাবনাও দেয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে। 

আরবিএস
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর