প্রতিরক্ষা কাজে ‘হেক্সাগার্ড রোভার’ উদ্ভাবন, স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে তারেক রহমান

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পিএম

চুয়াডাঙ্গার কৃতী কিশোর গবেষক ও উদ্ভাবক দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পেটিশন অ্যান্ড এক্সিবিশন–২০২৫-এ ‘গোল্ড মেডেল’ অর্জন করে দেশজুড়ে আলোচনায় এসেছেন। বিষয়টি নজরে আসার পর তরুণ উদ্ভাবকের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ ও এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে জিহাদের সাথে সাক্ষাৎ করতে তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনায় আসেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এসময় তাকে আর্থিক সহায়তা করেন প্রতিনিধি দল।

এসময় বিজিএমইএর নতুন সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্প্রতি (২১-২৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেগি ইউনিভার্সিটিতে চার দিনব্যাপী আয়োজন করা হয় ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (ওয়াইস) ২০২৫। সেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই শতাধিক দল অংশগ্রহণ করে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় প্রদর্শন করা হয় জিহাদের উদ্ভাবনী ‘হেক্সাগার্ড রোভার’ জিহাদের উপস্থাপনা বিচারকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।

পরে আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক পান জিহাদ।

একাত্তর/আরএ
জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলা এবং সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসনে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এই দুটি উপজেলাতে রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ও স্বর্ণ চোরচালানে...
দীর্ঘ দিন রাস্তা সংষ্কার না করা, নির্বাচিত হওয়ার পর ভোটারদের পাশে না থাকা প্রকাশ্য দলের মধ্যে দ্বন্দ্বসহ নানা কারণে ভোটারদের মনে ক্ষোভের দানা বেঁধে রয়েছে। সে কারণে যিনি উন্নয়ন করবেন তাকেই ভোট দিয়ে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর