এইচএসসিতে উত্তীর্ণ হওয়ায় গুমের শিকার হিরুর কন্যাকে তারেক রহমানের শুভেচ্ছা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম

২০১১ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গুম হন ছাত্রদল নেতা নুর হোসেন হিরু। তার মেয়ে নাবিলা নুর এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এজন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করেন পিতৃহীন নাবিলা। এ খবর শুনে মেয়েটির কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা বার্তা পৌঁছানোর উদ্যোগ নেন।

তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নাবিলার বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল পাঠান তিনি। দলে ছিলেন সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী নাবিলা নুরের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, নুর হোসেন হিরু ২০১১ সালের ২০ জুন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গুমের শিকার হন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ঢাকার বৃহত্তর উত্তরা থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

একাত্তর/আরএ
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর