আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে ৫৬ ইউপি সদস্যের পদত্যাগ

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৪:০১ পিএম

লালমনিরহাট জেলার সদর উপজেলার ৯ ইউনিয়নের ৫৬ ইউপি সদস্য একযোগে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন।

পদত্যাগকারীদের মধ্যে ৪৪ জন আওয়ামী লীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি সমর্থিত সদস্য।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এক জরুরি সভায় তারা এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

সভায় উপস্থিত একাধিক ইউপি সদস্য জানান, দীর্ঘদিনের রাজনৈতিক হতাশা ও তৃণমূল পর্যায়ে উপেক্ষিত হওয়ার কারণে তারা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া প্রধান ব্যক্তিদের মধ্যে রয়েছেন—লাল মিয়া খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মমতাজ আলী মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাহাবুল হক মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য, আজিজুল ইসলাম হারাটি ইউপি সদস্য ও হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইব্রাহীম মিয়া খুনিয়াগাছ ইউপি সদস্য ও খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

একাত্তর/আরএ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা নীলিমা দোলা দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক বিচ্যুতি ও পুরোনো ঔপনিবেশিক ব্যবস্থার অংশীজনদের সঙ্গে আপস করার অভিযোগ এনে দল থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন।
আমি এনসিপির সঙ্গে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ এনসিপির সরকার গঠন পর্যন্ত সঙ্গে থাকবো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর