সৃষ্ট সঙ্কট সরকার ও ঐকমত্য কমিশনের, সমাধানও করবে তারা: ফখরুল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম

বর্তমানে রাজনীতিতে যে সঙ্কট, তা অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের দ্বারা সৃষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেছেন, এই সঙ্কটের সমাধানও তাদেরই করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, মতভেদ থাকলেও সবাইকে দেশের স্বার্থ আগে দেখতে হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সরকার আর ঐকমত্য কমিশন যে সঙ্কট তৈরি করেছে সেটি কেটে যাবে, এমন প্রত্যাশা রেখে মির্জা ফখরুল বলেন, এদেশের মানুষ কখনও পরাজয় বরণ করেনি ,করবেও না।

এসময় সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, যা হওয়ার হয়েছে। সরকারকে অতীতের মতো দেওয়া সহযোগিতা অব্যাহত থাকবে। হতাশা নয়, ন্যায় ও সত্যের জয় হবেই।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর