শঙ্কামুক্ত না হলেও সজ্ঞানে আছেন বেগম খালেদা জিয়া

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটময়। নানা মহল থেকে নানা বার্তা আসছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নয়নে দেশ-বিদেশের চিকিৎসকরা দফায় দফায় আলোচনা করছেন। এমন পরিস্থিতিতে দলের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ খবর জানতে হাসপাতালে ভিড় করছে। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন দেশের সব স্তরের মানুষ।

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য দোয়া চেয়ে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। এতে বলা হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। পরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। ফেসবুক পোস্টে জানান, ভালো নেই খালেদা জিয়া।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে। বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তবে, এখনও জ্ঞান রয়েছে তার। প্রয়োজন আরও উন্নত চিকিৎসার।

খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের প্রধানের জন্য। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।

 

এআরএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর