মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে প্রত্যর্পণ করবে ভারত: প্রেস সচিব

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পিএম

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত প্রত্যর্পণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, জেনে বুঝেই এমন তথ্য দিয়েছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা যাই বলুক না কেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচার করা হবে বলেও জানান তিনি। একজন বিশেষজ্ঞও মনে করেন, এটা খুব ভালোভাবেই সম্ভব। 

২০১৩ সালে করা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামিদের বিনিময় করতে পারে বাংলাদেশ-ভারত উভয়ই। তবে চুক্তিতে বিভিন্ন ধরণের ধারা অবশ্য বিষয়টিকে একেবারেই সরল রাখেনি। 

সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাংলাদেশে প্রত্যর্পণ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। 

এনিয়ে কোনো লিখিত তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এক অনুষ্ঠানে তিনি বলেন, কামালকে ফেরানোর বিষয়ে প্রেস সচিবের স্ট্যাটাসের বিষয়ে কোন তথ্য নেই।

তবে কীসের ভিত্তিতে কামালকে ফেরানোর কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এটা কি শুধুই একটি ফেসবুক স্ট্যাটাস নাকি অন্তরালে ঘটছে অন্য কিছু। শফিকুল আলম আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, তিনি জেনে বুঝেই এই তথ্য দিয়েছেন। তিনি আরও বলেন, গেলো ১৫ বছরে গুম খুনের মতো ভয়ংকর অপরাধের হোতা ছিলেন কামাল।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের যথেষ্ট সুযোগ আছে। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনাটা কঠিন বলে মনে করেন এই বিশ্লেষক।

 

একাত্তর/এসি
একটি ভোটের গুরুত্ব যে কতো হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন প্রার্থীরা। লাখ লাখ ভোটারের মাঝে কোথাও জয়-পরাজয় নির্ধারণ হয়েছে সাড়ে তিনশো ভোটে। আবার কোথাও মাত্র পাঁচশো ভোটে। তিন হাজারের কম ভোটও গড়ে...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
তারেক রহমানের নেতৃত্বাধীন ডান-উদারপন্থী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তিনি এখন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন।
নির্বাচনী গণসংযোগ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোটের ক্ষণ গণনা। রাজপথ নীরব থাকলেও, ভোটের হিসেব চলছে প্রতিটি ঘরে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর