ছাত্রদলকে প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া হবে: মির্জা ফখরুল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থান জনগণের মানসিকতায় পরিবর্তন এনেছে। তাই বিএনপি জনগণের প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে চায়। এবার ছাত্রদলকে প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহাসচিব বলেন, দেশ ও দেশের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য, মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিবে ছাত্রদল।

মির্জা ফখরুল বলেন, সকল ধরনের অপপ্রচার মোকাবিলায় ছাত্রদল কাজ করবে। দেশ গঠনের দায়িত্ব পেলে প্রথম এক বছরের মধ্যে বিপুল কর্মসংস্থান সৃষ্টির রূপরেখা সাজানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

একাত্তর/আরএ
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর এবং প্রান্তিক মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে...
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর