একাত্তরের স্বাধীনতাবিরোধীরা চায় দেশ বিপাকে পড়ুক: মির্জা আব্বাস

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

একাত্তরের স্বাধীনতাবিরোধীরা চায় এই দেশ বিপাকে পড়ুক, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।   

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত কখনও দেশের শান্তি কামনা করেনি। তারা তখনও দেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। বর্তমানে নানা কৌশলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় দেশে অশান্ত পরিবেশ তৈরি হোক এবং দেশ বিপাকে পড়ুক। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির এই সিনিয়র নেতা এসব কথা বলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি। তবুও আজকের এই বিজয় দিবসে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, স্বাধীনতার পর যে আশা-উদ্দীপনা নিয়ে দেশ গড়ার স্বপ্ন ছিল, আওয়ামী লীগ এসে সেই সব আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে সমহিমায় বিরাজমান। ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না। এটা সম্ভবও নয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর