স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার: তারেক রহমান

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৬ এএম

বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামে স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গড়তে হবে। তিনি বলেন, পিছিয়ে পড়া দেশকে পুনর্নির্মাণ করতে হবে। এজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।  

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাসানটেকের বিআরবি স্কুল মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকাল ৩টায় জনসভা শুরুর কথা থাকলেও দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। নির্ধারিত সময়ের আগেই মাঠ উপচে ভিড় পাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের প্রবল উৎসাহের মধ্যে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়। 

সন্ধ্যা ৭টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধান অতিথির বক্তব্য শুরু হলে ব্যতিক্রমী এক চিত্র দেখা যায় সভামঞ্চে। স্থানীয় ভোটারদের মঞ্চে তুলে তাদের কথা শোনেন তারেক রহমান।

এরপর আনুষ্ঠানিক বক্তব্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের পরিকল্পনার কথা জানান তিনি।

এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, আমি এই এলাকায় বড় হয়েছি। আপনাদের সমস্যাগুলো সরাসরি জানতেই এই আয়োজন। আমরা সরকার গঠন করতে পারলে গৃহহীনদের পুনর্বাসনে কাজ করবো।  

তারেক রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, নির্বাচিত হতে পারলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিশেষ করে দেশের ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অন্যান্য পেশার মতো বাংলাদেশেও পেশাদার খেলোয়াড় তৈরির জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে।

মানুষ পরিবর্তনের অপেক্ষায় জানিয়ে দেশ পুনর্নির্মাণে গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর জোর দেন তারেক রহমান। বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে ভোটারদের সমস্যার সমাধান করতে।

তিনি আরও বলেন, চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার পরিকল্পনা আছে বিএনপির। মাসে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের ফুড আইটেম দেয়া হবে। এটির বাস্তবায়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে।

বিএনপির অতীতের শাসনামলের কথা স্মরণ করিয়ে আবারও ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান।

তিনি এলাকার সন্তান হিসেবে ঢাকা-১৭ আসনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। বলেন, ধানের শীষে যতবার নির্বাচিত হয়েছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে। তাই এবার সারা দেশের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।

ঢাকা - ১৭ আসনের এই জনসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদলের সভাপতি  আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খান প্রমুখ। 

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর