প্রবাসীদের ভোটদানের সময় এক সপ্তাহ বাড়ানোর দাবি জামায়াতের

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এটি একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু ভোট প্রদানের শেষ সময় আগামী ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, যা প্রবাসীদের জন্য যথেষ্ট নয়। 

তার অভিযোগ, অনেক প্রবাসী ভোটার এখনও তাদের পোস্টাল ব্যালট হাতে পাননি। 

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এবং প্রক্রিয়াটি সহজতর করতে এই সময়সীমা আরও অন্তত এক সপ্তাহ বাড়ানোর জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অনেক ক্ষেত্রেই এখন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

আরবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। 
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্য রাজনৈতিক দলের মতো আবেদন গ্রহণ, ফি কিংবা সাক্ষাৎকারভিত্তিক প্রক্রিয়ায় না গিয়ে নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আজ রোববার। 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর