মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম

প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

রোববার দিনগত রাত ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।

পোস্টে তারেক রহমান লেখেন, স্যার মার্ক টালির প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু। বিবিসি’র হয়ে কাজের মাধ্যমে তিনি আমাদের মুক্তিযুদ্ধ এবং এ দেশের মানুষের সংগ্রাম, আশা ও ঘুরে দাঁড়ানোর গল্প সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। 

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, তার সাংবাদিকতা ছিল সৎ, মানবিক ও সত্যের প্রতি গভীর শ্রদ্ধায় নিহিত।

তারেক রহমান আরও লেখেন, একটি জাতি হিসেবে বাংলাদেশের গঠনলগ্নে এবং সংকটকালীন সময়ে তার সংহতি ও সাহসী সাংবাদিকতা বাংলাদেশ সব সময় স্মরণে রাখবে। তার এই অবদানের জন্য আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।

তারেক রহমান মার্ক টালির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও বিবিসি-তে তার দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, রোববার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মার্ক টালি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। 

তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং গত এক সপ্তাহ ধরে সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসি’র দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন মার্ক টালি।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর