বিটিভিতে ফিরছে নির্বাচনী ভাষণ, ৯ ফেব্রুয়ারি দেবেন তারেক রহমান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ এক দশক পর আবারও রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচনী পরিবেশ আরও অংশগ্রহণমূলক ও অবাধ করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর প্রধানদের বিটিভিতে ভাষণ দেওয়ার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক চিঠিতে বিটিভি মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপি প্রধানের ভাষণ ৯ ফেব্রুয়ারি: এখন পর্যন্ত একমাত্র বিএনপি তাদের দলীয় প্রধানের ভাষণের জন্য আবেদন করেছে। আবেদনের ক্রমানুসারে এবং দলের পক্ষ থেকে চাওয়া সময় অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি প্রচারণার শেষ স্লটে বিএনপি প্রধানের ভাষণ প্রচারের ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় নির্বাচনী প্রচার শেষ হবে।

সবার জন্য সমান সুযোগ ও ইসি’র নির্দেশনা: বিটিভিকে দেওয়া চিঠিতে কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। যেসব দল সুযোগ চাইবে, তাদের আবেদনের সময় অনুযায়ী পর্যায়ক্রমে স্লট বরাদ্দ দিতে হবে।

নির্বাচন কমিশন আরও স্পষ্টভাবে জানিয়েছে যে, ভাষণ প্রচারের ক্ষেত্রে 'জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫' কঠোরভাবে অনুসরণ করতে হবে। রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করবে।

বিটিভিতে দলীয় প্রধানদের ভাষণের এই রীতি ২০০৮ সালের নবম সংসদ নির্বাচন এবং ২০১৩ সালের দশম সংসদ নির্বাচনের আগে কার্যকর ছিল। তবে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ধারাবাহিকতা আর বজায় রাখা হয়নি। 

দীর্ঘ বিরতির পর আবারও এই গণতান্ত্রিক রীতি ফিরিয়ে আনল বর্তমান কমিশন। ২০০৮ সালের নির্বাচনে প্রচারণার শেষ দিনে তৎকালীন প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার আধা ঘণ্টার বেশি দীর্ঘ ভাষণ ব্যাপক জনসমর্থন তৈরি করেছিল।

এবারের নির্বাচনে মোট ৫১টি নিবন্ধিত দল অংশ নিচ্ছে। বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান, এত বিপুল সংখ্যক দলের ভাষণ প্রচার করা কিছুটা চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে যেসব দলের প্রার্থী সংখ্যা বেশি, তাদের অগ্রাধিকার দেয়া হতে পারে।

ইসি’র তথ্যমতে, এবারের নির্বাচনে সর্বোচ্চ প্রার্থী দিয়েছে বিএনপি (২৯২ জন)। এরপর ক্রমানুসারে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (২৫৩ জন), জামায়াতে ইসলামী (২২৪ জন) এবং জাতীয় পার্টি (১৯২ জন)। এছাড়া গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ আরও অনেক দল ভোটের মাঠে রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রচারের শেষ সময়ে এই ভাষণগুলো ভোটারদের সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর