গুম-খুনের শিকার মানুষের ত্যাগ বৃথা যেতে দেবো না: তারেক রহমান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

গত ১৬ বছরে গুম ও খুনের শিকার হয়েছেন বহু মানুষ। গণতন্ত্রের অধিকার অর্জন করতে গিয়ে আমরা অনেক ভাই-বোনকে হারিয়েছি। এই শহীদদের ত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর দুই নম্বর সেকশনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন হবে আগামী দিনের দেশ গঠনের নির্বাচন এবং জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। আমরা ১৪ আসনে এমন একজন মানুষকে মনোনয়ন দিয়েছি, যার নাম তুলি।

মিরপুর এলাকার তরুণদের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এই এলাকার তরুণদের শিক্ষা থাকলেও তারা কর্মহীন। আমরা তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। বিশেষ করে যারা ট্রেনিং শেষে বিদেশে যেতে চান, তাদের যেন আর পৈত্রিক জমি বিক্রি করতে না হয়, সেই লক্ষ্যে আমরা বিশেষ ঋণের ব্যবস্থা করবো।

ঢাকা-১৪ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান ঘোষণা করেন, বিএনপি সরকার গঠন করতে পারলে এই আসনে একটি সরকারি হাসপাতাল নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। এছাড়া তুরাগ নদের ওপর বনগাঁও এবং কাউন্দিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি ব্রিজ দ্রুততম সময়ের মধ্যে স্থাপন করা হবে।

তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। নির্বাচনের নকল সিল বানাতে গিয়ে ধরা পড়ছে। মানুষের এনআইডি, বিকাশ নম্বর নিচ্ছে। তারা একাত্তরে মানুষকে ছেড়ে গেছে, ৯০ এ ছেড়ে গেছে। এখন আবার তারা মানুষকে বিভ্রান্ত কর‍তে চাইছে, ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, তুলি যদি এখান থেকে নির্বাচিত হয়, বিএনপি যদি সরকার গঠন কর‍তে পারে, তুলি সবসময় আপনাদের পাশে থাকবে, আপনাদের জন্য সময় ব্যয় করবে। ১২ তারিখ পর্যন্ত তুলিকে দেখে রাখার দায়িত্ব আপনাদের। ১৩ তারিখ থেকে আপনাদের দেখে রাখার দায়িত্ব তুলির।

তারেক রহমান বলেন, দেশকে নিয়ে কাজ করার পরিকল্পনা একমাত্র বিএনপিরই আছে। আমরা এমন প্রতিশ্রুতি দিতে চাই না, যা মানুষের করার সাধ্য নেই। বিএনপি আগেও ছিলো, আছে, থাকবে- যতোদিন দেশ টিকে থাকবে। আমরা একাত্তরের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ভোটাধিকারকে আমাদের সত্যিকারভাবে প্রতিষ্ঠিত করতে হবে। ১২ তারিখ আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের দেশ গঠনের সুযোগ দিন।

একাত্তর/এসি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর