নির্বাচনী কর্মকর্তার সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’, অপসারণ দাবি জামায়াত প্রার্থীর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

ঢাকা-১৬ আসনে নির্বাচনের মালামাল বিতরণ কমিটির আহ্বায়কের সঙ্গে বিএনপি প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগ তুলে ওই কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগের মাধ্যমে এই দাবি জানান তিনি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ঢাকা-১৬ আসনের নির্বাচনী মালামাল বিভাজন ও বিতরণ কমিটির আহ্বায়ক এবং নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসান গত রাতে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের বাসায় গোপন বৈঠক করেছেন।

জামায়াত প্রার্থী কর্নেল মো. আব্দুল বাতেন (অব.) তার অভিযোগে দাবি করেন, নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় কোনো প্রার্থীর বাসায় গোপন বৈঠক করা দণ্ডনীয় অপরাধ এবং এটি নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মো. কামরুল হাসানকে তাৎক্ষণিক বদলি করে অন্য কাউকে দায়িত্ব প্রদানের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানানো হয়েছে। অভিযোগের সপক্ষে ছবি ও ভিডিও সম্বলিত একটি পেনড্রাইভও ইসিতে জমা দিয়েছেন জামায়াত প্রার্থী।

প্রসঙ্গত, ঢাকা-১৬ আসনে এবার বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

একাত্তর/আরএ
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর