জনগণের ম্যান্ডেট কোনো লাইসেন্স নয়, এটি শর্তযুক্ত আমানত: জামায়াত আমির

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নিরীহ নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এই প্রতিবাদ জানিয়ে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনের পর জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোটের সমর্থক, স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির মতের সঙ্গে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখা ভোটাররা সহিংসতার শিকার হয়েছেন।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ‘জুলাই বিপ্লব এখনো জীবিত’ এবং দেশে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না—তা রাষ্ট্রীয় শক্তি বা কোনো রাজনৈতিক দলের ছায়ায় যেভাবেই হোক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত ও দৃশ্যমান আইন প্রয়োগের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। প্রতিটি ঘটনা যথাযথভাবে রেকর্ড করার ওপরও তিনি জোর দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং ছবি-ভিডিওসহ প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে তা আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রচার করতে দলের নির্বাচিত এমপি এবং স্থানীয় নেতাদের নির্দেশ দেন তিনি।

আসন্ন সরকারের প্রতি বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের ম্যান্ডেট কোনো লাইসেন্স নয়; এটি একটি শর্তযুক্ত আমানত। সুশাসনের প্রথম পরীক্ষা হলো নিজের দল ও কর্মীদের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াতের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনীতির অঙ্গীকারকে যেন কেউ দুর্বলতা না ভাবে। দেশে আর কখনো ভয় বা সন্ত্রাসের রাজনীতি ফিরে আসতে দেওয়া হবে না বলেও তিনি অঙ্গীকার করেন।

একাত্তর/আরএ
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর