নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে: মির্জা ফখরুল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তরুন নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সত্যিকার অর্থে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনটি এক দীর্ঘ সংগ্রামের ফসল। আমাদের প্রায় ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা এবং প্রায় ১ হাজার ৭০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৪-এর জুলাই ও আগস্টে প্রায় ২ হাজার ছাত্র, নারী ও শিশুর আত্মাহুতি এবং রক্তপাতের পর আমরা আজ গণতন্ত্রের প্রধান ফটকে উপনীত হয়েছি। এই বিজয় সেইসব শহীদের রক্তের ঋণ।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, বিগত সময় প্রমাণ করেছে যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন ঐক্যবদ্ধ, ঠিক তেমনিভাবে ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ। তারা উন্নয়ন, অবস্থা ও রাজনীতির গুণগত পরিবর্তন চায়।

এই বিজয়কে কেবল দলীয় বিজয় হিসেবে না দেখে ‘উদারপন্থী গণতন্ত্রের’ বিজয় হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল। 

আসন্ন সরকার গঠন ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এ বিএনপি নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন—একটি পরিবর্তিত, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন। আমরা সেই নতুন সূর্যের আলোয় আলোকিত হতে চাই। 

আরবিএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর