সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে সরকার ও বিরোধী দল মিলে দেশটা গড়তে চাই: তাহের

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে ডা. তাহের বলেন, এ ধরনের সংস্কৃতি নিজেদের মধ্যে থাকাটা জরুরি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা চাই একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমে সরকার ও বিরোধী দল মিলে দেশটা গড়তে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নিজেদের মধ্যে কোনো বিরোধ তৈরি হলে তা ইতিবাচক আলোচনার মাধ্যমে সমাধান করার বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। মানুষের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে কাজ করার আহবান জানানো হয়েছে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

সরকারের প্রতি সমর্থনের বিষয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ইতিবাচক যেকোনো বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করবো। তবে জনকল্যাণ বিরোধী কোনো বিষয় আসলে অবশ্যই আমরা জনগণের পাশে থেকে প্রতিবাদ করবো।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছু জায়গায় সমস্যা হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটছে। এসব বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি।

বৈঠকে দুই দলের শীর্ষ নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। ব্রিফিংয়ের সময় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো যুদ্ধ চায় না, শান্তি চায় উল্লেখ করে দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখন মানুষের জীবন, সম্মান ও সম্পদের ন্যূনতম নিরাপত্তা নেই। তবে শান্তিকামী...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও দেশের ১৮ কোটি মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর