অপপ্রচারকারীদের গায়েই ফ্যাসিবাদের তকমা জুটবে: হুঁশিয়ারি রিজভীর

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বর্তমানে মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের গায়েই শেষ পর্যন্ত ফ্যাসিবাদের তকমা জুটবে। তিনি বলেন, ন্যায়সংগত সমালোচনা করা গেলেও কুৎসা রটানো ফ্যাসিবাদের কাজ এবং যারা এটি করছে তাদের কোনো লাভ হবে না।

রোববার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দলটির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে চলমান ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।

রিজভী স্পষ্টভাবে বলেন, ফ্যাসিবাদ কায়েমের কোনো রেকর্ড বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতেই বিএনপি দীর্ঘ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী লক্ষণ দূর করার সাহস বিএনপির রয়েছে। বর্তমানে সরকারকে নিয়ে যারা কুৎসা রটনা করছে, তাদের পরিচয়ই হবে ফ্যাসিবাদী।

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, এখনও তাকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তবে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করে কোনো ফায়দা হবে না বলে তিনি সতর্ক করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন রিজভী। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ মার্চ বেলা আড়াইটায় রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি জানান, ২৬ মার্চ উপলক্ষে সারাদেশে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা।

রিজভী আরও জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি গণতান্ত্রিক ধারা বজায় রাখতে বদ্ধপরিকর এবং যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে শক্ত অবস্থান নেবে।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর