আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

বিরোধীদল যতদিন সংসদে লড়াই করতে পারবে ততদিন সংসদে থাকবে, এর বাইরে এক সেকেন্ডও নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘১১ দলীয় ঐক্য’ আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, রাজপথই ১১ দলের মূল ঠিকানা। এই রাজপথেই দাবি আদায় করা হবে। 

তিনি আরও বলেন, বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকাবাজি ও গাদ্দারী করে তাদের যাত্রা শুরু করেছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার। তবে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ করে দেয়া হবে না।

বিএনপি সব ক্ষেত্রে অবৈধ হস্তক্ষেপ করে গণতান্ত্রিক পথসমূহ আবারও রুদ্ধ করছে এমন অভিযোগ করে জনগণকে সাথে নিয়ে সরকারের এই অবৈধ হস্তক্ষেপ মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারিও দেন বিরোধীদলীয় নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা।

এসময় নাহিদ ইসলাম বলেন, এবার আন্দোলন শুরু হলে অর্ধেক সফলতা নয়; পরিপূর্ণ সফলতার জন্য রাজপথে নামবে জুলাইযোদ্ধারা। জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।  

‎অনুষ্ঠানে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, যেকোনো মূল্যে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে; অন্যথায় সংসদ ভবন ঘেরাও দেয়ার মতো কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা। 

‎এছাড়া ১১ দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জুলাইযোদ্ধাদের সাথে বেইমানি ও প্রতারণা করছে। 

সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার এমন অভিযোগ করে তারা বলেছেন, নতুন করে স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না। অবিলম্বে সরকারকে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে আবারও জুলাই নেমে আসবে। 

আরবিএস
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর