জুলাইয়ে আমু-দীপুমনিসহ ১০ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও আবদুর রাজ্জাকসহ দলটির প্রায় ১০ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন টিম।

সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এ জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থা থেকে পাওয়া প্রতিবেদনগুলো বর্তমানে নিখুঁতভাবে যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় পর্যালোচনার কাজ চলছে, যা এখন শেষ পর্যায়ে রয়েছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে চলতি জুলাই মাসের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাবেক এই মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় সরাসরি ও কমান্ড রেসপনসিবিলিটি বা ‘সুপেরিওর রেসপনসিবিলিটি’র (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমাতে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে যে ধরনের নির্দেশনা ও বলপ্রয়োগের সিদ্ধান্ত দেওয়া হয়েছিলো, তার ওপর ভিত্তি করেই এই তদন্ত প্রতিবেদনগুলো প্রস্তুত করা হয়েছে।

ট্রাইব্যুনালে ইতিমধ্যে জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত ২৪টি মামলা বিচারাধীন রয়েছে এবং ছয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে।

এদিকে, এক দশকেরও বেশি সময় ধরে বহুল আলোচিত ২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে প্রীতিকর ঘটনা ও হত্যা মামলার তদন্তও সম্পন্ন হয়েছে।

চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশন প্যানেল বর্তমানে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। এই পর্যালোচনা শেষে আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

একাত্তর/এসি
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে পুরোপুরি খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক...
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী এক নভেম্বর...
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে। বুধবার (৭...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর