রক্তের দাগ মুছেনি, কার আশ্রয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা?

রুহুল কবির রিজভীর প্রশ্ন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনকে কেন্দ্র করে চলা দেশব্যাপী আলোচনার কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, হাজারো মানুষের প্রাণহানি ও রক্তের ওপর দাঁড়িয়ে পালিয়ে গিয়েও শেখ হাসিনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা অপরাধবোধ দেখা যায়নি; তিনি এখনো আগের মতোই অনুতপ্ত হননি।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার আকুতি ও আন্তর্জাতিক মহলে কূটনৈতিক সমর্থন আদায়ের প্রচেষ্টার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনা আবার দেশে আসতে চান, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করছেন এবং বিদেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। কিন্তু যাদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, ঘরের জানালা দিয়ে গুলি করে নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়েছে, তাদের স্বজনেরা কি তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেবেন? সংবর্ধনা কে জানাবে? আবু সাঈদের মা, মুগ্ধর বাবা নাকি আহনাফের স্বজনেরা?

তিনি আরও আবেগঘন কণ্ঠে বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ আন্দোলনে প্রাণ দেয়া বীর শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। এত তরুণ, রিকশাচালক ও শ্রমিকের প্রবাহিত রক্তের দাগ কি মাটির নিচে মিলিয়ে গেছে?

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় মিথ্যা মামলায় বন্দি করে রাখার প্রেক্ষাপট স্মরণ করিয়ে রিজভী বলেন, তখন আমাদের প্রতিবাদের জবাবে আওয়ামী লীগ নেতারা ও সাবেক আইনমন্ত্রী বলতেন ‘আইন তার নিজস্ব গতিতে চলবে, আদালত তার গতিতে চলবে’। এখন শেখ হাসিনা কেন বিদেশের কাছে ধর্না দিচ্ছেন? আদালত এখন তার নিজের গতিতেই চলবে।

ইতিহাসের উদাহরণ টেনে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, রাজনৈতিক জীবনে মানুষ ভুল করলে পরবর্তীতে জনগণের কাছে ক্ষমা চায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা জারি করে ভুল করার পর জনগণের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু এত গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো প্রাশ্চিত্ত করার লক্ষণ নেই।"*

প্রতিবশী দেশের সমর্থনে দেশে ফেরার গণমাধ্যম সূত্রের খবরের কড়া জবাব দিয়ে রিজভী বলেন, শেখ হাসিনা হয়তো মনে করছেন, পার্শ্ববর্তী দেশ তাঁকে বাংলাদেশে ফেরত পাঠালেই এ দেশের ১৮ কোটি মানুষ তা নীরবে মেনে নেবে। কিন্তু তিনি ভুলে গেছেন, এই জাতি যুগে যুগে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়ে জেগে উঠেছে।

তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা এখনো র‍্যাব-পুলিশ দিয়ে ভয় দেখিয়ে নির্যাতন চালানোর এবং নিজের রাজত্ব ও রাজসিংহাসন ফিরে পাওয়ার কাল্পনিক স্বপ্নে বিভোর হয়ে আছেন, যা বাংলার মাটিতে আর কখনোই বাস্তবায়িত হতে দেওয়া হবে না।

একাত্তর/এআরএস
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত...
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থানের পর দেশে ফেরার লক্ষ্যে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক...
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ভারত থেকে দেশে ফেরার ইচ্ছার অংশ হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালে রাজনৈতিক...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা খতিয়ে...
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম...
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় যেসব শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল করতে পারেননি, তাদের খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। এর ফলে দেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর