১১ দলের ৩৬ দিনের কর্মসূচি, বিএনপির বিরুদ্ধে একদলীয় কর্তৃত্বের অভিযোগ

আপডেট : ২৫ জুন ২০২৬, ০২:৫১ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও বিগত সরকারের আমলে সংঘটিত সব গুম-খুনের বিচারের দাবিতে ৩৬ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় জোট। আগামী এক জুলাই থেকে শুরু হয়ে পাঁচ আগস্ট পর্যন্ত দেশজুড়ে এই রাজনৈতিক কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন ১১-দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ।

সাংবাদিক সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখপাত্র হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, আগের স্বৈরাচারী সরকারের মতো ফ্যাসিবাদী কায়দায় দেশে আবার একদলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার সব ব্যবস্থা সম্পন্ন করেছে বিএনপি। 

তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিউটর বসিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যার বিচার প্রক্রিয়াকে ইচ্ছা করে বিলম্বিত করা হচ্ছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছিলো। তারা দেশের শাসন ব্যবস্থা ধ্বংস করে জনগণের মৌলিক অধিকার সম্পূর্ণ ভুলুণ্ঠিত করেছিলো।

৩৬ দিনের কর্মসূচিতে যা থাকছে

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে এবং এর প্রতি জনসচেতনতা তৈরি ও জনমত গঠনের লক্ষ্যে প্রণীত ৩৬ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে:

১ থেকে ১৫ জুলাই: দেশের সব জেলা শহর ও মহানগরে বিশেষ সেমিনার আয়োজন।

২৩ থেকে ২৫ জুলাই: গণ-অভ্যুত্থানের স্মরণে চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি।

স্মৃতিচারণমূলক সমাবেশ: জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলোতে বিশেষ সমাবেশ।

৫ আগস্ট (সমাপ্তি কর্মসূচি): গণ-অভ্যুত্থানের দিনটি স্মরণে সারা দেশের সব জেলা, উপজেলা ও মহানগরে একযোগে বিক্ষোভ সমাবেশ।

১১-দলীয় জোটের নেতারা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা এবং বিগত সরকারের আমলে সংঘটিত সকল গুম, খুন ও জুলুমের দ্রুত বিচার নিশ্চিত করতে রাজপথে জনমত ধরে রাখা।

একাত্তর/এসি
জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
বিরোধী দল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
অন্য রাজনৈতিক দলের মতো আবেদন গ্রহণ, ফি কিংবা সাক্ষাৎকারভিত্তিক প্রক্রিয়ায় না গিয়ে নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
দীর্ঘ ৯৮১ দিনের নির্বাসন শেষে ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন কেবল একটি ম্যাচ খেলা ছিল না, ছিল এক অদম্য লড়াইয়ের জয়গান। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ৭৬ মিনিটে যখন তিনি...
পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই।
এবারের বিশ্বকাপ ফুটবল ইকুয়েডরের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্নের নাম। টুর্নামেন্টের শুরুতে ‘ডার্ক হর্স’ বা চমক দেখানো দল হিসেবে যাদের ঘিরে বাজি ধরেছিলেন ফুটবলপ্রেমীরা, সেই ইকুয়েডর এখন বিদায়ের...
ফুটবল মাঠে গোল করা বা আটকানো সব সময়ই খেলোয়াড়দের কৌশলের ওপর নির্ভর করে, কিন্তু ঘানার বিখ্যাত ‘উইচ ডক্টর’ নানা কোয়াকু বোনসামের দাবি অনুযায়ী, সব কিছুর পেছনে রয়েছে আধ্যাত্মিক শক্তি! সম্প্রতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর