জুলাই সনদ নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে: গোলাম পরওয়ার

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

বিরোধী দল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়।  

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর প্রেসক্লাবে ১১ দলীয় জোট শরিক খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বিরোধীদের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। একদিকে বলছেন, তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করবেন, অন্যদিকে তারা একেক সময় একেক কথা বলছেন। 

তিনি আরও বলেন, বিরোধী দল নয় সরকারকেই ভূতে ধরেছে। জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার।

সরকার জুলাই সনদ নিয়ে বিরোধীদের উপর দায় চাপিয়ে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায় বলেও অভিযোগ জামায়াত নেতার। 

সরকারের দুর্বলতার কারণে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও অভিযোগ করেন আলোচনায় অংশ নেওয়া বক্তারা।

এসময় আলোচনায় বক্তারা বলেন, গণভোট নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। জুলাই সনদ বাস্তবতায়নে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। 

সরকারের দুর্বলতার কারণে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও অভিযোগ তাদের। 

আরবিএস
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলম স্বপদে বহাল থাকলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাকে না সরালে...
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর