৭১ নিয়ে বিতর্কিতদের দায় স্বীকার ও ক্ষমার আহবান মুক্তিযুদ্ধ মন্ত্রীর

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম

জাতিকে ঐক্যবদ্ধ করতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিতদের নিজেদের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। একই সঙ্গে স্বাধীনতার পক্ষে-বিপক্ষে কথা বলে দেশকে আর বিভক্ত না করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

শনিবার (১১ জুলাই) রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত ‘ইস্ট বেঙ্গল রেজিমেন্ট: ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে অবান্তর বিতর্ক তৈরি করে দেশকে বিভক্ত করা যাবে না। দেশ গড়ে তুলতে এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা একাত্তরের ভূমিকা নিয়ে বিতর্কিত, জাতিকে ঐক্যবদ্ধ করার স্বার্থে তাদের অতীত দায় স্বীকার করে ক্ষমা চেয়ে মূল ধারায় ফিরে আসার আহবান জানান তিনি।

বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নিরাপত্তা নিয়ে মন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে যেসব সেনা সদস্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের রাষ্ট্রীয় খেতাব দেওয়ার বিষয়ে সরকার ও মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস একদিন বিস্তারিতভাবে উন্মোচিত হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় কারা প্রকৃত অর্থে দেশের সাধারণ জনগণের পক্ষে দাঁড়িয়েছিল এবং বুক চিতিয়ে মুক্তিবাহিনী গড়ে তুলেছিল, তা ইতিহাসে একদিন সুনির্দিষ্টভাবে লেখা থাকবে।

স্পিকার বলেন, ক্র্যাকডাউনের আগে অনুরোধ করা স্বত্তেও স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমানই সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটিই প্রকৃত সত্য। 

অনুষ্ঠানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামরিক ও বেসামরিক আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

একাত্তর/এসি
কানসাস সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুধু সেমিফাইনালের টিকিট কাটার লড়াই নয়, এটি আসলে লিওনেল মেসির জাদুকরী আন্তর্জাতিক ক্যারিয়ারের আয়ু আর ক’দিন থাকবে, তার এক অগ্নিপরীক্ষা। ইন্টার মায়ামিতে মেসির...
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রাত ৩টায় যখন ইংল্যান্ড আর নরওয়ে সেমিফাইনালে ওঠার মহারণে মুখোমুখি হবে, তখন ক্যামেরার সব চোখ তাক করা থাকবে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা- হ্যারি কেইন এবং আরলিং হালান্ডের...
উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত কার্যকর, গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও কথিত পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর