‘চব্বিশকে স্বীকার করতে এতো হীনমন্যতা কেন?’

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে দেওয়ার কসরত করা হচ্ছে। আল্লাহর কসম, জীবন দেবো তবুও চব্বিশকে হারিয়ে যেতে দেবো না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানকে স্বীকার করতে ‘হীনমন্যতার পরিচয়’ দেওয়া হচ্ছে এমন অভিযোগ এনে এর তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশকে স্বীকার করতে এতো হীনমন্যতা কেন? চব্বিশ না হলে আমি বিরোধীদলীয় নেতা হতে পারতাম না, তারেক সাহেবও প্রধানমন্ত্রী হতে পারতেন না। অথচ অনেক এমপি, মন্ত্রী জুলাইকে হেয় করে কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের সবচেয়ে বড়ো চাহিদা ছিলো রাষ্ট্র সংস্কার। কিন্তু বর্তমানে সংস্কারের নামে গোঁজামিল দেওয়া হচ্ছে। অনেকেই বলেন গণভোটের চার প্রশ্ন নাকি জনগণ বোঝে না, তাহলে তারা ৩১ দফা বুঝবে কী করে? অনেক মন্ত্রী নির্বাচনের জন্য অনেককিছু মেনে নিয়েছেন বলে বক্তব্য দিচ্ছেন, এসব বলার মাধ্যমে তারা জাতির সাথে প্রতারণা করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচন কীভাবে হয়েছে জাতি জানে। সাড়ে তিন ঘণ্টা ব্ল্যাক আউট করে কী করা হয়েছে, তা জনগণ বোঝে এবং এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে, কোনো অসুবিধা নাই। এর ফল আপনারা পাবেন। ইতিহাস এটাকে অবশ্যই পর্যালোচনা করবে এবং যার যার পাওনা সময়মতো পেয়েও যাবেন।

সংবিধান সংশোধন কমিটির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সংসদে কিছু অবৈতনিক শিক্ষক আছেন, যারা আমাদের অনেক সংবিধান শেখান। তাদের হাবভাব এমন যে, দুনিয়ার সব কিছু তারা বোঝেন। যদি সংবিধান সংশোধন কমিটি বলতে কিছু না থাকে তবে এটা কেন? এটার কারণ—এর মাধ্যমে জুলাই ও গণভোটকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তবে গণভোটের রায় বৃথা যাবে না, সংসদে সমাধান না হলে রাজপথে সমাধান হবে।

ভারতের পররাষ্ট্রনীতি ও জামায়াত প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ভারত বাংলাদেশের অন্যসব দলকে পছন্দ করলেও আমাদের করে না। তারা বলেছে, ভারতে সব দলকে আমন্ত্রণ, শুধু জামায়াতে লাল কার্ড। আমরা এই লাল কার্ডকে পরোয়া করি না। আমাদের শক্তি বাংলাদেশের জনগণ।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমাদের কোনো পিসি-খালার দেশ নাই, আমাদের দেশ বাংলাদেশ। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির তক্তার ওপর দাঁড়িয়ে প্রমাণ করেছেন—বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা। অন্য কোনো দেশে আশ্রয় নেওয়ার চিন্তাও আমরা করি না। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সৎ ও পারস্পরিক মর্যাদাপূর্ণ আচরণ প্রত্যাশা করেন এবং দেশের পররাষ্ট্রনীতি জনগণের অভিপ্রায়ে চলবে বলে জানান তিনি।

বক্তব্যের শেষ অংশে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব যদি রাষ্ট্র না নেয়, তবে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। সরকারকে অবিলম্বে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

একাত্তর/এসি
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ম্যাচকে ২০২৬ বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ হিসেবে আখ্যা দিয়েছে। একদিকে শিরোপাধারী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর