সেই পোস্ট মুছে ভুল স্বীকার আসিফ মাহমুদের!

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ এবার পৌঁছাল রাজনৈতিক অঙ্গনে। ছবিটি নিয়ে নানা প্রশ্ন ও পোস্ট দিয়ে ফেসবুকে হইচই ফেলে দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশেষে তার আগের পোস্টটি মুছে দিয়েছেন। আন্তর্জাতিক ফ্যাক্টচেকারদের অনুসন্ধান ও সত্য উন্মোচিত হওয়ার পর নিজের ভুল বুঝতে পেরে স্পষ্ট ভাষায় ইউ-টার্ন নিলেন এই তরুণ রাজনৈতিক নেতা।

ঘটনার সূত্রপাত নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সময়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার একটি আবেগঘন ছবি শনিবার সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।

কিন্তু ছবিটি প্রকাশের পর আসিফ মাহমুদ কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির একটি সম্পাদিত (এডিটেড) মিমে ট্রাম্পকে ‘কার্ডবোর্ড কাটআউট’ হিসেবে উপস্থাপনের ছবি শেয়ার করে প্রশ্ন তোলেন, ছবিটি আসল নাকি ভুয়া এবং ফ্যাক্টচেকারদের ভূমিকা কী। ফলে নেটিজেনদের মধ্যে নতুন করে বিভ্রান্তি চাড়িয়ে ওঠে।

তবে আসিফ মাহমুদের সেই সংশয় ধরে টেকেনি বেশি সময়। রোমানিয়ার খ্যাতনামা গণমাধ্যমের ফ্যাক্ট-চেক প্রতিবেদনে বেরিয়ে আসে আসল সত্য। প্রতিবেদনে স্পষ্টভাবে জানানো হয়, কসোভোর প্রধানমন্ত্রীর যে ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখানো হয়েছিল, তা মোটেও মূল ছবি ছিল না; বরং সেটি ছিল ইন্টারনেট দুনিয়ায় ঘুরতে থাকা একটি রসিকতামূলক ‘মিম’। মূল ছবিতে কসোভোর প্রধানমন্ত্রীর পাশে স্বশরীরে ও বাস্তব অবস্থাতেই উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থাৎ, মিম ও সম্পাদিত ছবিকে ভিত্তি ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল ছবিকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াসটি ছিল পুরোপুরি ভুল ধারণানির্ভর।

আন্তর্জাতিক ফ্যাক্টচেকার ও গণমাধ্যমে সত্য তথ্য পরিষ্কার হওয়ার পরই আসিফ মাহমুদ নিজের ভুল বুঝতে পেরে বিভ্রান্তিকর পোস্টটি সরিয়ে নেন। পরবর্তীতে দেওয়া এক নতুন পোস্টে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে লেখেন, "একই রকম পোজ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটার কারণে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম কোন ছবিটা আসল। এখন বিষয়টি পরিষ্কার হওয়ায়, আমি আমার আগের পোস্টটি মুছে দিয়েছি।" চরম উত্তেজনার পর ছবিটির সত্যতা প্রমাণিত হওয়া এবং এনসিপি নেতার এই পিছু হটার ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার খোরাক জুগিয়েছে।

একাত্তর/এআরএস
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আন্তরিক...
আইনি নোটিশে দাবি করা হয়েছে, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের জনসংযোগ কর্মকর্তার ওই বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়ালের পরিস্থিতি তৈরি হয়।
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বর্তমান সরকার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের প্রতি অবিচার করছে এবং কারাগারে ভালো খাবার দেওয়া হচ্ছে না বলে শেখ হাসিনা যে অভিযোগ করেছেন, তা মনগড়া ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন নাকচ করে কারাগারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর