ঢাকার দুই মেয়র প্রার্থীকে পরিচয় করালেন জামায়াত আমির

উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ পিএম

রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে মগবাজারের মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের শুভ উদ্বোধনকালে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মো. আবু সাদিককে (সাদিক কায়েম) দলের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। সেলিম উদ্দিন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির, আর তরুণ নেতা সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)।

ডিএনসিসি প্রার্থী সেলিম উদ্দিনের সাম্প্রতিক খাল পরিষ্কার ও আবর্জনা অপসারণের প্রশংসার পাশাপাশি ডিএসসিসি প্রার্থী সাদিক কায়েমকে নিয়ে জামায়াত আমির প্রত্যয় প্রকাশ করে বলেন, সাদিক কায়েম কী জিনিস তা দেশের মানুষ চিনে ফেলেছে। ডাকসু যেভাবে মনের মতো করে সাজিয়েছিল, ঢাকা দক্ষিণকেও সে একইভাবে সাজাবে।

একই সঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করার হুঙ্কার দিয়ে তিনি বলেন, সরকারকে আমরা ঘুমাতে দিব না। সরকারের কাজ ঘুমানো নয়; জনগণ শান্তিতে ঘুমাবে আর সরকার পাহারা দেবে। হামে শিশু মৃত্যু ও বিমান বন্দরের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে সাত মাসের ব্যর্থতার দায় সরকারকে স্বীকার করে নেওয়ার আহ্বান জানান তিনি।

মিরপুরের ঐতিহাসিক মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে মারাত্মক অভিযোগ তোলেন জামায়াত প্রধান।

তিনি বলেন, রাতের অন্ধকারে রাড্ডা সেন্টার ভেঙে চুরমার করার পেছনে জনপ্রতিনিধিরা পেছনে থেকে নেতৃত্ব দিয়েছেন। জনগণের চোখে ধুলো দিতেই এক নারী সংসদ সদস্যকে দিয়ে পদত্যাগের নাটক করানো হলেও তাঁকে দল থেকে বহিষ্কার বা গ্রেপ্তার করা হয়নি। তিনি আরও জানান, রাড্ডা সেন্টারে জামায়াত অনুদান দিতে চাইলেও সরকারের টালবাহানার কারণে সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

একাত্তর/এআরএস
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতার কারণে দেশে তীব্র অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন,...
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার।  তিনি বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের কর্মসূচি অনুযায়ী...
গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সাশ্রয়ী এবং ধারাবাহিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিআইআইএন) অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণ হেলথটেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর