একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই জামায়াত আওয়ামী লীগের সমর্থন চায়: রিজভী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল ‘চকলেট প্রাপ্তি’র কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। অথচ বিরোধী দল হিসেবে তারা সরকারের সব ধরনের সুবিধা ভোগ করছে। মিথ্যাচার করে প্রকৃত সত্যকে কখনো চাপা দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

বিশ্ব খাদ্য সূচকে বাংলাদেশ যে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে, সে কথা উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি যদি আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসে থাকে, তবে বিরোধী দলের উচিত সেই চুক্তিপত্র জনগণের সামনে উপস্থাপন করা। তিনি দাবি করেন, বরং আওয়ামী লীগের সঙ্গে তাদের নিজেদেরই সম্পৃক্ততার প্রমাণ সবার কাছে স্পষ্ট রয়েছে।

বক্তব্য শেষে কর্মসূচি অনুযায়ী ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন রুহুল কবির রিজভী।

একাত্তর/এসি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ এবং জামায়াতে ইসলামী ও শিবিরকে বিগত আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক আঁতাতকারী দল হিসেবে আখ্যায়িত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন...
বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবিড় সখ্য ও সম্পর্ক রয়েছে এবং তা ইতিমধ্যে প্রমাণিত বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
জর্ডানের কারাক প্রশাসনিক অঞ্চলের একটি গির্জায় বন্দুকধারীদের নৃশংস হামলায় অন্তত আটজন নিহত ও ৪০ জন আহত হওয়ার পর রাজধানী আম্মানসহ দেশজুড়ে শপিং মল, বিদেশি দূতাবাস ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে...
বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক সমাগমের দেশ ফ্রান্সে এখন আর আগের সেই ঝলমলে আভিজাত্যের আমেজ নেই। গত সপ্তাহের লঙ্কাকাণ্ডের পর শনিবার নতুন করে রাজপথে বিক্ষোভের ডাক এসেছে। ফলে ফ্রান্সের রাজপথের অতি-পরিচিত...
গত সপ্তাহের অভূতপূর্ব সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সারাদেশে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জীবনযাত্রার...
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় ‘সুপ্রিম গার্মেন্টস’ নামের একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা সাড়ে তিন ঘণ্টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর