দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। কেন্দ্রের নির্দেশনা মেনে ত্যাগী, যোগ্য ও সক্রিয় নেতাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী ও গতিশীল কমিটি উপহার দিতে প্রাথমিক সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছেন নতুন নেতৃত্ব।

এর আগে রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

নতুন কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম খান মিল্টনকে আহবায়ক করা হয়েছে। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের কাজ শুরু করেছেন বলে একাত্তরকে জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, নতুন নেতৃত্বের সামনে এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ—দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটানো, মহানগর বিএনপিকে আন্দোলন-সংগ্রামে চাঙ্গা রাখা এবং মাঠপর্যায়ের যোগ্য ও আন্দোলন সংগ্রামে পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা। আহবায়ক ও সদস্যসচিব উভয়ই আশ্বাস দিয়েছেন, কোনো বিতর্কিত বা নিষ্ক্রিয় ব্যক্তি যেন কমিটিতে স্থান না পান, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

প্রায় এক মাস আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির আগের ৫১ সদস্যের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিলো। নতুন নেতৃত্ব আসার পর মহানগর উত্তর বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের নজর এখন আগামী দুই সপ্তাহের মধ্যে আসতে যাওয়া পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির দিকে।

একাত্তর/এসি
দেশের অগ্রগতির যাত্রাকে ব্যাহত করতে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা যৌথভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন দাবির...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের (আসন-২৩) উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।  
সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিব্রত করার অপচেষ্টা করছে বলে তীব্র অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
কোনো যৌক্তিক কারণ না থাকার পরও কেবল রাজনৈতিক শূন্যতা পূরণ এবং সরকারের ইতিবাচক রাজনীতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করতেই বিরোধী দলগুলো লংমার্চ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
সড়কে অবৈধ থ্রিহুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।...
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে...
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন এবং তারা আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর