বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমান উল্লাহ আমানকে আহবায়ক এবং শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্যসচিব করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন আহবায়খ কমিটির দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
রেজুলেশনে উল্লেখ করা হয়, ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঁচজন কর্মকর্তা মারা গেছেন এবং একজনকে বহিষ্কার করা হয়েছে; ফলে বর্তমানে মোট কর্মকর্তা সংখ্যা ২৯ জন।
নতুন আহবায়ক কমিটির নেতৃত্ব সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সদস্যদের মধ্যে রয়েছেন- আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান, এম এম নাজিম উদ্দীন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাঙ্গী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দীন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফ্ফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূঁইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দীন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
শ্রমজীবী মানুষের দাবি ও সাংগঠনিক সিদ্ধান্তসভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
পাশাপাশি গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করে তাঁদের মজুরি বৃদ্ধিসহ ন্যায্য দাবি আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।
এছাড়া সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন ইউনিয়ন গঠন বা অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ের জন্য সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় উপস্থিত সবাই শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং নতুন আহবায়ক কমিটির সাফল্য কামনা করেন।
