সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:১৭ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

শনিবার দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।

বার্তায় সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে সোমবার এনসিপির একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে এনসিপি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাতের প্রেক্ষাপট ও দলের অবস্থান তুলে ধরে এনসিপির এই নেতা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারই দেশের জাতীয় ঐক্যের মূল ভিত্তি হওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি।

আসন্ন বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও এসব মৌলিক দাবিদাওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

একাত্তর/এআরএস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও গঙ্গার পানি চুক্তিসহ কয়েকটি দাবিতে চলতি মাস থেকে আগামী...
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা চালিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী...
চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আংশিক উপদেষ্টা পরিষদ গঠন ও আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হতে পারে। বিভিন্ন পেশা ও স্তরের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদে বিভিন্ন...
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় এনে...
প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মায়ের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবসের স্মৃতিবিজড়িত মুহূর্তের কথা উল্লেখ করে...
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী। শনিবার সকাল ১০টায় বাঞ্ছারামপুরের...
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছয় হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর