প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ শুরু

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর একটায় সচিবালয়ে এই সংলাপ শুরু হয়।

সংলাপে এনসিপির পক্ষ থেকে অংশ নিয়েছেন দলটির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এছাড়া বৈঠকে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও  সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতাকে ঘিরে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে  প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় সভা হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহবান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ওই দিন বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান...
যুক্তরাজ্যে এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে সেখানে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্য...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেখ হাসিনার ফাঁসি কার্যকর ও গঙ্গার পানি চুক্তিসহ কয়েকটি দাবিতে চলতি মাস থেকে আগামী...
বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়াকে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের সময় এক বছরের বেশি চীনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার...
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতন এবং মধ্যপ্রাচ্যে ইরানের হামলা বেড়ে যাওয়ার পেছনে নিজ দেশের বিরোধী দল ডেমোক্র্যাটদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মুম্বাইয়ের এক মঞ্চে সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন শাহরুখ খান। একপর্যায়ে পাশ থেকে তার দিকে হাসিমুখে আঙুল তুলে ইশারা করেন অনন্ত আম্বানি। মাত্র ২০ সেকেন্ডের সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে—বলিউড...
লিবিয়ার বেনগাজি উপকূলের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অন্যতম অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘মার্কারি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর