গ্যালারিতে দর্শকের হার্ট অ্যাটাক, খেলা বন্ধ আধ ঘণ্টা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২:৫৮ পিএম

ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসি বনাম ওয়াটফোর্ড ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে হার্ট অ্যাটাক করেছেন এক দর্শক। এ সময় ৩০ মিনিটের বেশি সময় ধরে খেলা বন্ধ করে দুই দলের চিকিৎসক দল তড়িঘড়ি গ্যালারিতে গিয়ে জরুরি চিকিৎসা দেন ওই দর্শককে।  

বুধবার (১ ডিসেম্বর) রাতে ওয়াটফোর্ডের মাঠ ভিকারেজ রোডে চলছিল চেলসির সাথে ওয়াটফোর্ডের খেলা। ম্যাচ শুরুর ১২ মিনিটের মাথায় ওয়াটফোর্ডের অ্যাডাম মেসিনা চোট পেয়ে মাঠেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন। 

এসময় হঠাৎই গ্যালারিতে দর্শকদের হইচই শুরু হয়। খোঁজ নিয়ে জানা যায় এক দর্শক খেলা দেখতে দেখতে হার্ট অ্যাটাক করেছেন। সাথে সাথে দুই ক্লাবের চিকিৎসক দল তড়িঘড়ি গ্যালারিতে গিয়ে জরুরি চিকিৎসা দেন ওই দর্শককে। 

আরও পড়ুন: টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসান, ইনজুরিতে তাসকিন

পরে ওয়াটফোর্ডের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, হার্ট অ্যাটাকের শিকার হওয়া সমর্থক এখন আশঙ্কামুক্ত। চিকিৎসক দল, খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে তারা। 

ম্যাচে শেষ পর্যন্ত ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারায় চেলসি। শ্বাসরুদ্ধকর ম্যাচে মাউন্টের গোলে শুরুতেই চেলসি এগিয়ে গেলেও প্রথমার্ধেই ওয়াটফোর্ডকে সমতায় ফেরান ডেনিস। 

অবশেষে ৭২ মিনিটে হাকিম জিয়েখের গোলে আবারো লিড নেয় টমাস টুখেলের দল। আক্রামণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও শেষ পর্যন্ত আর গোল হয়নি। ১৪ ম্যাচে ১০ জয় আর তিন ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে চেলসি। 


একাত্তর/এসজে

চেলসির কাছে অসহায় আত্মসমর্পণ করলো পিএসজি। ব্লুদের জার্সিতে লেগে গেলো স্পেশাল ব্যাজ। ফাইনালে ফ্রেঞ্চ জায়ান্টদের ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের নয়া সিজনের নয়া চ্যাম্পিয়ন আন্ডারেটেড চেলসি। নিউ...
তৃতীয় ম্যাচে এসে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেলো চেলসি। লুটন টাউনকে হারিয়ে এ জয়টি পেয়েছে তারা। শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজে লুটন টাউনকে ৩-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। চেলসির হয়ে দুটি গোল করেন রাহিম...
ড্র দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম শুরু করলো চেলসি ও লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অল রেডরা।প্রথম ম্যাচে খেলতে নেমে ভালো শুরু পায় লিভারপুল। ম্যাচ...
ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকটা ভাল হলো না আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের। প্রিমিয়ার লিগে ফুলহ্যামের সাথে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে তার দল চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর