ভুটানকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলার মেয়েরা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪১ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সোমবার (১৩ ডিসেম্বর) ভূটানকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখা বাংলাদেশের সামনে টিকতেই পারেনি ভুটান।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভূটানের বিপক্ষে বিশাল জয়ে জোড়া গোলের দেখা পান শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। একটি করে গোল আসে ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্ডার পা থেকে।

ম্যাচের শুরুতেই তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের ডিফেন্ডারের করা ভুল থেকে সুযোগ পেয়ে বক্সের ভেতর থেকে সহজেই গোল পান তিনি। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রিপা। মারিয়া মান্ডার পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে রিপার ক্রস থেকে দুর্দান্ত এক হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন তহুরা।

আরও পড়ুন: কোরীয় যুদ্ধ অবসানে নীতিগত সম্মতি: দ. কোরিয়া

বিরতির পর খেলতে নেমেই গোলের দেখা পায় বাংলাদেশ। রিপার দুর্দান্ত শট রক্ষা করতে পারেননি ভুটানের গোলরক্ষক। ৬৮তম মিনিটে দলের স্কোরলাইন ৫-০ করেন ঋতুপর্ণা চাকমা। বাঁ পায়ের শটে সহজেই প্রতিপক্ষের জাল খুঁজে নেন তিনি। যোগ করা সময়ে ডি-বক্সের জটলায় বল পেয়ে ভুটানের জালে বল ভেড়ান মান্ডা। ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


একাত্তর/এসএ

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর