অন্তঃসত্ত্বা তাম্মির হাজিরা বাতিল চেয়ে আবেদন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৫:০৫ পিএম

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ছয় মাসের অন্তঃসত্ত্বা। আর তাই আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মোর্শেদুল ইসলাম।

সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ২০৫ ধারা মোতাবেক তাম্মিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়।

আবেদনে আইনজীবী বলেন, যেহেতু আসামি তামিমা সুলতানা ছয় মাসের অন্তঃসত্ত্বা, সেহেতু আদালতে হাজির হওয়া তার জন্য কষ্টসাধ্য। তাই আসামি তামিমা সুলতানাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করা একান্ত আবশ্যক।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কোনও আদেশ না দিয়েই আবেদনটি নথিভুক্ত করে এ বিষয়ে আদেশের জন্য এবং একই সঙ্গে চার্জ গঠনের জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেন।

আরও পড়ুন: স্ত্রী-শাশুড়িসহ জামিন পেলেন ক্রিকেটার নাসির

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন। তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়িলে তা তাম্মির সাবেক স্বামী রাকিবের নজরে আসলে একই বছর ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তিনি মামলা দায়ের করেন। 

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু।

মামলায় অভিযোগ করা হয়েছে, রাকিবের সাথে বৈবাহিক সম্পর্ক চলমান অবস্থাতেই তাম্মি নাসিরকে বিয়ে করেছেন; যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। নাসির তাম্মিকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বলেও উল্লেখ করা হয়।


একাত্তর/টিএ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি নিয়ে আবারও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে অপসারণের সিদ্ধান্ত কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করা কেন অবৈধ...
আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে রিট করেছেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ। রিটে, গত ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল...
গোপনে বান্ধবীর সঙ্গে যৌন মিলনের ভিডিও ধারণ করার জন্য আদালতে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার হোয়াং উই-জো।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর