নিউজিল্যান্ডে তিন পেসার নিয়ে নামবে বাংলাদেশ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০৬:৩২ পিএম

নিউজিল্যান্ড বরাবরই যেন এক বিভীষিকার নাম বাংলাদেশের কাছে। সে দেশে গিয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ খেলা টাইগাররা জয়ের স্বাদ পায়নি কোনদিন। এবার নতুন আরেকটি সিরিজ, নতুন করে স্বপ্ন দেখার পালা। দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি স্বাগতিকদের মুখোমুখি হবে অধিনায়ক মুমিনুল হকের দল।

সিরিজের প্রথম টেস্ট মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। যদিও এখনো উইকেটে দেখার সুযোগ পায়নি বাংলাদেশ দল। তবে হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ৩ পেসার আর ১ স্পিনার নিয়ে সাজানো হবে একাদশ।

ডমিঙ্গো বলেন, ‘এখনও উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব। তবে আশা করছি ভালো উইকেটই পাব। তবে হয়ত পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাব। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’

ডমিঙ্গো আরও বলেন, ‘বাংলাদেশের জন্য তো একটু কঠিনই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়ত ৩ পেসারের ওপর ভরসা রাখব। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করব। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে।’

বিশ্বকাপে খেলতে গিয়ে বাইশ গজে দুর্দিন শুরু হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৬ ম্যাচের সবগুলোতে হার। সাদা পোশাকে বাংলাদেশ দলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। নিউজিল্যান্ডে সে রেকর্ড আরো বেশি কুৎসিত। এবার তরুণদের হাত ধরে ভালো কিছুর প্রত্যাশা করছেন দলের হেড কোচ।

ডমিঙ্গোর ভাবনা, ‘গত কয়েক মাস ধরেই আসলে কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়ত ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি। আমাদের ২-১ জন সেরা খেলোয়াড় দলে নেই। তবে তাদের জায়গায় তরুণরা এসেছে। নিউজিল্যান্ড খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ।’


একাত্তর/এসএ

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠেই তৈরি হয়েছিলো বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসের এক সোনালী অধ্যায়। রান তাড়ায় অস্ট্রেলিয়ার ব্যাটারদের তাণ্ডবে ম্যাচ আর সিরিজ হাতছাড়া হলেও, দ্বিতীয় ওয়ানডেটি চিরস্মরণীয়...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর