সুপার মানডেতে বিপিএলের সুপার দুই ম্যাচ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৮:৫০ পিএম

একদিন বিরতির পর আবারো মাঠে গড়াচ্ছে বিপিএল। প্রথম ম্যচটাই হাইভোল্টেজ। তামিম-রিয়াদের ঢাকার প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

বরিশালের হয়ে বিপিএল মাতাতে টি-টোয়েন্টির বড় বিজ্ঞাপন ক্রিস গেইল পৌঁছে গেছেন ঢাকায়। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মুশফিকুর রহিমের খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চোখ মুখে ক্লান্তির ছাপ। তবু ঢাকায় পা রেখেই ইউনিভার্সাল বস গেইলের হুঙ্কার। জানালেন, করোনা নেগেটিভ হলেই বরিশালের হয়ে সোমবারই মাঠে নেমে পড়বেন তিনি। সুপার মানডেতে বিগ ক্ল্যাশ। মুখোমুখি হবে ঢাকা-বরিশাল। মাঠ মাতাবে বিপিএলের সব সুপার স্টার।

বাংলার ক্রিকেটে ফ্যান্টাস্টিক ফাইভের চারজনকেই দেখা যেতে পারে এক ম্যাচে; যদি মাশরাফী ফিট হয়ে ঢাকার জার্সিতে মাঠে নামতে পারে। লম্বা রান আপে আবারো বোলিং শুরু করেছেন। যদিও অস্বস্তি কাটেনি খুব একটা।

ম্যাশ না খেললেও তামিম-রিয়াদ আছেন ঢাকার তাবুতে কিন্তু প্রতিপক্ষ বরিশালে শুধু সাকিব একাই দেশী সুপার স্টার। বরিশাল হেড কোচ খালেদ মাহমুদ সুজন অবশ্য বলছেন লড়াইটা হবে সেয়ানে সেয়ান।

দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মুশফিকুর রহিমের খুলনায় যোগ দিয়েছেন নতুন বিদেশি রিক্রুট সিকান্দার রাজা। যদিও কোচ ল্যান্স ক্লুজনারের ভরসায় রনি তালুকদাররা।

আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়তে বিরাটকে বাধ্য করা হয়েছে: শোয়েব

আগের ম্যাচেই হট ফেভারিট ঢাকাকে হারিয়ে চট্টগ্রাম চাঙ্গা। নাসুম, শরিফুলদের মত তারুণ্য নির্ভর দলটা আরো একটা জয়ে তাকিয়ে। তবে উইকেট আর ডিউ ফ্যাক্টর দুদলেরই ভাবনায়।

২৪ ও ২৫ জানুয়ারি দু’দিনের বিপিএলে ম্যাচ আরো চারটা। এরপর দুদিন বিরতি দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা।


একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর