এমবাপ্পের গোলে রিয়ালকে হারালো পিএসজি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ পিএম

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনে প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে স্টপেজ টাইমের গোলে হারিয়েছে পিএসজি। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্যারিসের মাঠে দিনের একমাত্র গোলটা করেছেন কদিন পরেই রিয়ালে নাম লেখাতে চলা কিলিয়ান এমবাপ্পে। তার সুবাদেই ইউসিএলে রেকর্ড পাঁচ নম্বর পেনাল্টি মিসের দিনে জয় পেয়েছে পিএসজি। 

এদিকে শেষ ষোলোর আরেক ম্যাচে স্পোর্টিং সিপির মাঠে গিয়ে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। 

লিওনেল মেসির দুরু দুরু বুকে স্বস্তির হাওয়া, মিস হয়ে যাওয়া পেনাল্টির কারণে যে জয়টা হয়ে যাচ্ছিল হাতছাড়া, এমবাপ্পের স্টপেজ টাইমের গোল সেটা আর হতে দেয়নি। 

সামনের উইন্ডোতেই ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন এমবাপ্পে, সেটা একরকম নিশ্চিত। তবে তার আগে ইউসিএলের এই মহারণে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়নদের দুর্গে শুরু থেকেই কাঁপন ধরিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। 

image


১৩ সংখ্যাটার সাথে যোগ আছে এমবাপ্পে নিজেরও, গেল ১৩ ম্যাচে ২৩ বছর বয়সী ফুটবলার করেছেন বরাবর ১৩টা গোল। 

কেবল একজন গোল স্কোরার নয়, ঘরের মাঠে পেয়ে শুরু থেকেই রিয়ালকে চেপে ধরেছিল প্যারিসিয়ানরা। বেনজেমারা করতে পারেনি একটা অন-টার্গেট শটও, যেটা পিএসজি আবার করেছে গুনে গুনে আটবার। রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া অন্তত তিনটা নিশ্চিত গোল থেকে বাঁচিয়েছেন দলকে। 

ম্যাচের ৬১ মিনিটে ডি-বক্সের ভেতরে এমবাপ্পেকে ডিফেন্ড কোরতে গিয়ে ফাউল করে বসেন রিয়ালের স্প্যানিশ রাইটব্যাক দানি কারবাহাল। সেই সুবাদে মেলে পেনাল্টি। 

কিন্তু ১২ গজ দূর থেকে শট নিয়ে গোলের সুযোগটা মিস করেন লিওনেল মেসি। বিশ্বসেরা ফুটবলারের পেনাল্টি শট নিয়ে দীর্ঘ গবেষণার ফল পেয়েছেন কোর্তয়া। 

গোলটা আসে স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে। নেইমারের ব্যাকহিল থেকে বল পেয়ে ডিফেন্ডারদের বোকা বানান এমবাপ্পে। রিয়াল বস কার্লো আনচেলোত্তির প্যারিস থেকে ড্র নিয়ে বাড়ি ফিরতে পারার আনন্দের বেলুন চুপসে যায় তাতে। 

প্রথম লেগে পরাজয়ের বেদনার সাথে যুক্ত হয়েছে ক্যাসিমিরো আর ফেরলান মেন্ডির হলুদ কার্ড। আসরে নিজেদের তিন নম্বর ইয়েলো কার্ডের কারণে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ফিরতি লেগে এই দুজনের সার্ভিস পাচ্ছে না স্প্যানিশ জায়ান্টরা। 


একাত্তর/এসজে
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর